June 25, 2026, 8:59 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

‘হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদকের থাবা থেকে যুব সমাজ কে দুরে রাখতে দিনাজপুরের বিরামপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতির সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করতে প্রথম বারের মত গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন মৎস্যচাষী সমবায় সমিতি।

সরেজমিন দেখা গেছে, উপজেলার টাটাকপুর মাঠে র মাঝখানে প্রাণপণে ছুটছে ঘোড়া। উপস্থিত দর্শক রা হর্ষধ্বনি ও হাত তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। আয়োজিত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ঘোড়াঘাট, চিরিরবন্দর,বদরগঞ্জ এবং গাইবান্ধা সাদুল্ল্যাহপুরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অনেকে প্রতিযোগীরা অংশ নেয়। ঘোড়া দৌড় খেলায় ৫টি করে ঘোড়া নিয়ে ৩টি গ্রুপে মোট ১৫টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রতি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পলি প্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতি আয়ােজিত টাটকপুর মাঠে প্রথম বারের মত ঐতিহাসিক ঘােড়া দৌড় প্রতিযােগীতার উদ্বোধন করেন উপজেলা চেয়া রম্যান খায়রুল আলম রাজু।খেলাটি পরিচালনা করেন পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ফিরোজ শুভ। প্রধান পৃষ্ঠপােষকতায় ছিলেন পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ডাঃ মাহফুজুর রহমান।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রথম স্থানে বিজয়ী হন,চিরিরবন্দর হর্স পাওয়ার,দ্বিতীয় স্থানে বিজয়ী হন,ঘোড়াঘাট হর্স পাওয়ার,তৃতীয় স্থান দখল করেন বদরগঞ্জ হর্স,উক্ত খেলায় প্রথম পুরস্কার হিসাবে ১৪ ইঞ্চি টিভি,দ্বিতীয় পুরস্কার ম্যাজিক চুলা,তৃতীয় পুর স্কার আইরন এবং সকল প্রতিযোগীকে ৫ শত টাকা করে পুরষ্কৃত করা হয়।এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে বিরামপুর উপ জেলার টাটাকপুর মাঠ প্রাঙ্গনে বসেছে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা।

সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয় এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি বালকবৃদ্ধ বনিতারাও।



Our Like Page
Developed by: BD IT HOST