July 25, 2026, 11:21 pm
শিরোনামঃ
রাজউক মহাখালী জোন অফিসের ইমারত পরিদর্শকের বিরুদ্বে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেখ হাসিনা শাসক নন তিনি জনগণের সেবক – ওবায়দুল কাদের

Reporter Name

প্রথম বাংলা – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না,মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে,শেখ হাসি নার খাঁটি কর্মী হতে হবে।মঙ্গলবার (২৯ নভেম্ব র) নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগে র ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা শাসক নন, তিনি জনগণের সেবক। মির্জা ফখরুল সাহেবদের অপপ্রচারের বিপরীতে আমরা গঠনমূলক সত্য প্রকাশ করব এবং কাজ দিয়ে প্রমাণ করব।

আন্দোলনের মাধ্যমে নির্যাতনের জবাব দেওয়া হবে— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, নির্যাতন কাকে বলে, বিএনপি কত হত্যাকাণ্ড ঘটিয়েছে? ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টের হত্যাকাণ্ড।

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে— উল্লেখ করে তিনি আরও বলেন, এখন বিএনপি নেতারা ঘরে আছে অথচ আমরা তাদের শাসনামলের পাঁচ বছরে ৫০ দিনও ঘরে থাকতে পারিনি।
ওবায়দুল কাদের ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST