May 13, 2026, 9:27 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী জেলা পরিষদ সদস্য হলেন মহিদুল ইসলাম

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাঘায় জেলা পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে(বাঘা উপজেলা) সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মইদুল ইসলাম।তিনি তালা প্রতিকে ৭২ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মতিন উট পাখি মার্কায় পেয়েছেন ৪৩ ভোট, আফতাব আলী ফ্যান মার্কা প্রতীকে পেয়েছেন পাঁচ ভোট।সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিশু একাডেমিতে এই নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ১২০জন ভোটারের মধ্যে জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই উপজেলায় ১২০ ভোটের মধ্যে আব্দুস সালাম টিউবয়েল প্রতীকে ও শাহিন মন্ডল হাতি মার্কা প্রতীকে কোন ভোটই পাননি। সংরক্ষিত আসনে জয় জয়ন্তী সরকার মালতি হরিণ মার্কা প্রতীকে পেয়েছেন ৭০ ভোট, সাজেদা বেগম দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৩৯ ভোট, মর্জিনা বেগম টেবিল ঘড়ি মার্কা প্রতীকে পেয়েছেন ৬ ভোট , মন্জুয়ারা বেগম মাইক মার্কা প্রতীকে পেয়েছেন ৩ ভোট ও ফারজানা ইয়াসমিন সাথী ফুটবল প্রতিকে পেয়েছেন ২ ভোট।

চেয়ারম্যান পদে কাপ পিরিজ মার্কা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন পেয়েছেন ৭১ ভোট,মোটরসাইকেল প্রতীকে আখতারুজ্জামান পেয়েছেন ৪৯ ভোট। এই পদে তালগাছ মার্কা প্রতীকে আনোয়ার হোসেন ও আনারস প্রতীকে আফজাল হোসেন কোন ভোট পাননি।

প্রিজাইডিং অফিসার প্রাণী সম্পদ দফতরের সার্জন ডাক্তার রোকনুজ্জামান ফলাফল ঘোষণা করেন। নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান সুস্থ সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST