May 14, 2026, 9:13 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারী নিয়ম-আইন না মেনেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লালপুরে অবৈধ ইট ভাটা

Reporter Name

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

ইটভাটায় মাটির ব্যাবহার নিয়ন্ত্রণ,ইটের বিকল্প ব্লক উৎপাদন ও ব্যবহারে বাধ্যবাদকতা আরোপ ইটভা টার জন্য লাইসেন্স বাধ্যতামূলক,নির্দিষ্ট এলাকায় ইটভাটার জায়গা ও ভাটার সংখ্যা নির্ধারন,লাইসেন্স বিহীন ইটভাটা চালালে ২ বছরের জেল ও জরিমা নার বিধান সংযোজন করে ইট প্রস্তুত ও (ভাটা নিয়ন্ত্রণ) সংশোধন আইন-২০১৯ এর বিভিন্ন ধারায় বিভিন্ন বাধা-নিষেধ ও শাস্তির বিধান থাকলেও কোন নিয়ম ও আইনের তোয়াক্কা না করেই সরকারি ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই নাটোরের

লালপুর উপজেলার বিভিন্ন জায়গায় ফসলি জমিতে ব্যাঙের ছাতার মতো যত্র-তত্র ভাবে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা।এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।অন্যদিকে ইটভাটা মালিকরা উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওই সব ইটভাটা স্থাপন করছে বলে সচেতন মানুষের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে।আর এসব ইটভাটার কারণে কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ ও উর্বরতা। ফলে হুমকির সম্মুখীন হচ্ছে ফসলি জমি।

এছাড়া ইট পুড়ানোর কাজে বনজ ও ফলজ গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ গাছ উজাড় হয়ে যাচ্ছে। আর কাঠ পোড়ানো কালো ধোঁয়ার কারণে ফসল ও আমের মুকুলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।অন্যদিকে স্বাশ কষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ছোট শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনসাধারণ।

সরজমিনে গিয়ে দেখা গেছে,লালপুর উপজেলার পদ্মা নদীর চর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিকট ও রাস্তার দুই পাশে এবং লোকালয়ে প্রায় ৩০-৩২ টি অবৈধ ইটভাটা আছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এসব ভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কোন প্রকার প্রদক্ষেপ নিতে দেখা যায় না বলে জানান স্থানীয়রা।এমনকি প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা গুলোতে তেমন কোন অভিযানও চোখে পড়ে না।

স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে যত্র,তত্র ভাবে অবৈধ ভাবে ইটভাটা গড়ে উঠছে বলে অভিযোগ তুলেছে সচেতন মহল। এ বিষয়ে লালপুরের কৃষক আনারুল,মোবারক,মুকুল,ও লিটন বলেন,ইটভাটার কালো ধোঁয়ার কারণে রবি শস্য সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আখচাষী ইসমাইল হোসেন বলেন,ইটভাটার ধোঁয়ায় আম এর মুকুল নষ্ট হয়ে যায়। এবং আমের গুটি গুলোতে কালো দাগ দেখা দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা বলেন লালপুর উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা সকল ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব‍্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST