July 21, 2026, 4:14 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইজিপি কাপ ক্রিকেটে পুলিশ স্টাফ কলেজ তৃতীয়বারে মতো অপরাজিত চ্যাম্পিয়ন

Reporter Name

প্রথম বাংলা – পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএস সি) ক্রিকেট দল আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশি প ২০২৩-২৪ এ তৃতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পি য়ন হওয়ার গৌরব অর্জন করেছে পিএসসি দল খুলনা রেঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে খুলনা রেঞ্জ। দ্বিতীয় রানার আপ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টি-২০ ফর ম্যাটের এ প্রতিযোগিতা আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা ‘ইনিংস’ প্রকাশিত হয়েছে। আইজিপি স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. মাহাবুবর রহমান বিপিএম (বার),পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিত রণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারে ল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম।

প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের খেলার গুণগত মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছেন বলেই ক্রিকেট অনেক এগিয়েছে।

তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলি শ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়,ফুটবল,কাবাডি ইত্যাদি খেলায়ও ভাল করছে।

পুলিশ প্রধান তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানান।আইজিপি চ্যাম্পিয়ন, রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হয়েছেন পিএসসি দলের রিপু মারমা। প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছেন পিএসসি দলের খেলোয়াড় রাকিব হোসেন। প্লেয়ার অব দি টুর্নামেন্ট হয়েছেন শেখ মুরাদ হাসান।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইফতেখার রহমান মিঠু, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এসময় উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST