July 21, 2026, 3:33 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা

Reporter Name

প্রথম বাংলা : লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের পরিবর্তে অন্যকে (প্রক্সি) দিয়ে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দেওয়ানোর অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অফিস সহায়ক’ পদে চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর যোগ দিতে এসে তাদের জালিয়াতি ধরা পড়ে।

রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে এলে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. হালিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

শরিফুল ইসলাম জানান, ওই দিন ২০ জন অফিস সহায়ক এবং ৫ জন সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ছিল। মৌখিক পরীক্ষার সময় সব প্রার্থীর ছবি সংরক্ষণ করা হয়েছিল। যোগ দিতে আসা প্রার্থীদের সঙ্গে সেই ছবির মিলিয়ে দেখতে গিয়ে চারজনের পরিচয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে কাগজপত্র ও ছবি যাচাই করে নিশ্চিত হওয়া যায়, এই চারজন নিজেরা মৌখিক পরীক্ষায় অংশ নেননি। তাদের হয়ে অন্য ব্যক্তি প্রক্সি হিসেবে পরীক্ষা দিয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। পরে লিখিতভাবেও স্বীকারোক্তি দেন যে, তাদের হয়ে অন্য ব্যক্তি মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪, ২৫ ও ২৮ আগস্ট অফিস সহায়ক (গ্রেড-২০) পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে সে সময় অংশগ্রহণকারী সব প্রার্থীর ছবি সংরক্ষণ করা হয়েছিল। সেই ছবির সঙ্গে যোগদান করতে আসা ব্যক্তিদের মিলিয়ে দেখেই জালিয়াতির বিষয়টি উদ্ঘাটিত করে আটক চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST