October 23, 2026, 9:13 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত মধ্যপাড়া গ্রামে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছেন ওই এলাকার মৃত ছলিম উদ্দিনের পুত্র সুলতান হোসেন গং।যার ফলে আলেকিশামত মধ্যপাড়া মসজিদ পর্যন্ত এলাকাবাসীর চলাচলে সমস্যা হয়েছে দীর্ঘদিন থেকে।

রাস্তা উদ্ধারের দাবিতে গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) গঙ্গাচড়া ইউএনও অফিসের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।মানববন্ধনের পাশাপাশি রাস্তা উদ্ধারের জন্য গত ১২ জুলাই ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয়রা সরকারি রাস্তাটি উদ্ধারে ব্যার্থ হয়ে প্রতিবেশীর ব্যাক্তিগত জমি দিয়ে বিকল্প রাস্তা তৈরি করে কিছুদিন যাতায়াত করলেও বর্তমানে সেই বিকল্প রাস্তাটিতেও বাঁধা প্রদান করেন।

মালিকপক্ষ নিরুপায় হয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত আবেদন করলে ইউএনও সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউএলএওকে।

আলেকিশামত বাসী ও কোলকোন্দ ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করে এলাকার লোকজনের চলাচলে সমস্যা করায় ইউএনও’র কাছে আবেদন দেই। কিন্তু তিনি যাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন সে গত দু-মাসেও তদন্ত রির্পোট জমা না দিয়ে টালবাহনা করছে।

স্থানীয় সুরুজ, মহুবর জানান, রাস্তা দখল করায় বিকল্পভাবে মালিকা জমিতে রাস্তা তৈরি করে চলাচল করে আসা হয়ে ছিলো। এখন সেটি দিয়ে চলাচলে নিষেধ।বর্তমানে আমাদের চলাচলের রাস্তা নাই বললেই চলে।সরকারি রাস্তাটি দ্রুত উদ্ধার হলে এলাকাবাসীর চলাচলে কোন সমস্যা থাকবে না।

কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত মধ্যপাড়ার সরকারি রাস্তা উদ্ধারের ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি ফারুক আহম্মেদ জানায়, ইউএনও স্যার ছুটিতে আছেন। তিনি আসলে বিষয়টি অবগত করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST