আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতকুণ্ডে টানা চল্লিশ দিন এশার ও ফজ রের নামাজ মসজিদে এসে জামাতে পড়ায় ৬৫ জন শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়ে ছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগা চতর মজর উল্লাহ ভূঁইয়া বাড়ী জামে মসজিদ পরি চালনা কমিটির উদ্যোগে হেফজখানার শিশু-কিশো রদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জি নিয়ার মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধা রণ সম্পাদক নুর উদ্দীন ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আঃলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ,এম তাজুল ইসলাম নিজামী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বন্দরের সাবেক চিপ ইঞ্জিনিয়ার নাজমুল হক ভূঁইয়া,২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম মামুন ভূঁইয়া, আমেরিকা প্রবাসী এমরান হোসেন ভূঁইয়া ও ফরহাদ হোসেন ভূঁইয়া,ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক ভূঁইয়া, মাওলানা আব্দুস সালাম ও তোফাজ্জল হোসেনসহ ভূঁইয়া প্রমুখ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন,এলাকার শিশু-কিশোরদের কে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য ফজর এবং এশার নামাজ জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজনটি করি।এতে প্রাথমিকভাবে ৬৯ জন শিশু-কিশোর রেজিষ্ট্রেশন করলেও ৪ জন প্রতিযোগী নিয়মিত হতে পারেনি। তাই ৬৫ জনকে সাইকেল উপহার দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত কিশোর সাব্বির আনোয়ার বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত মসজিদে এসে জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।